ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় নছিমনচাপায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১২ জুলাই ২০২৩
কুষ্টিয়ায় নছিমনচাপায় নিহত ২
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নছিমনচাপায় শাহিন মিয়া এবং ইকরামুল হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে কুমারখালীর আলাউদ্দীন নগর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের সামসুল আলমের ছেলে এবং ইকরামুল হোসেন একই জেলার দর্শনা থানার নাস্তিকুড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন মিয়া এবং ইকরামুল হোসেন দুপুর ১২টার দিকে কুমারখালীর দিক থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুমারখালীর আলাউদ্দীন নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাহিন মিয়া নিহত হন। গুরুতর আহত হন ইকরামুল হোসেন। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ইকরামুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় ইকরামুলের মৃত্যু হয়।

Advertisement

ওসি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত নছিমন এবং এর চালককে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!