মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি ইটবোঝাই ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও অটোরিকশায় থাকা নয়জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
.png)