রোববার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার পিড়াশন গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, সিএনজিচালক গোলাম মোস্তফা, আব্দুল খালেক ও তার স্ত্রী সায়েরা বেগম।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, দুপুরে পৌনে ১টার দিকে গোমস্তাপুর থেকে কানসাটগামী সিএনজির সঙ্গে কানসাট থেকে আসা ট্রাকের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনার পর ট্রাক আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।