রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে ছয় বছরের রাসেল ও একই বাড়ির নুরনবীর ছেলে পাঁচ বছেরের অন্তর। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
.png)
জানা গেছে, গত শুক্রবার (৭ জুলাই) বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পায়নি। একপর্যায়ে নিখোঁজের দুদিন পর রোববার সকাল ৯টার দিকে মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ওই দুই শিশু সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, নতুন পুকুর দেখে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায় তারা।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, পুকুর থেকে নিখোঁজ ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।