ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাস-সিএন‌জি সংঘ‌র্ষে ঝরল ২ জনের প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ৫ জুলাই ২০২৩
টাঙ্গাইলে বাস-সিএন‌জি সংঘ‌র্ষে ঝরল ২ জনের প্রাণ
দুর্ঘটনাকবলিত বাস

টাঙ্গাইলে বাস ও সিএন‌জিচা‌লিত অটোরিকশার সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরো চারজন।

বুধবার সকাল সা‌ড়ে ৭টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়‌কের ধনবাড়ী‌ উপ‌জেলার ছাত্তারকা‌ন্দি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জামা‌লপুর জেলার স‌রিষাবা‌ড়ী উপজেলার মৃত গিয়াস উদ্দি‌নের ছে‌লে হা‌লিম (৩২) ও একই উপ‌জেলার ডোয়াইল গ্রা‌মের ম‌জিবর রহমা‌নের ছে‌লে ওয়াজেদ (৪০)। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ধনবা‌ড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী।

তিনি জানান, ঢাকাগামী বাস ও মধুপুরগামী সিএন‌জির সঙ্গে সংঘ‌র্ষের কার‌ণে হতাহ‌তের ঘটনা ঘ‌টে। এতে সিএনজি‌তে থাকা দুই যাত্রী ঘটনাস্থ‌লেই মারা যান। এ সময় আহত হন আরো চারজন। 

এ বিষয়ে ধনবা‌ড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. আল আমিন জানান, দুর্ঘটনায় চারজনকে হাসপাতা‌লে আনা হয়। এরম‌ধ্যে তিনজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!