ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৪, ৫ জুলাই ২০২৩
সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ আসামি কারাগারে
সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা ও ছেলেকে হত্যার মামলায় ২৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিরা আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আসামিরা গত ২৩ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

Advertisement

আসামিরা হলেন- আজিজ প্রামানিক (৪৮), মোরশেদ (৩৮), জুয়েল (৪৫), জীবন সরদার (২৬), নেগার সরদার (৫৫), জালাল (৩২), শেখ ফরিদ (৩৫),  সুখ চাঁদ (৪০), আয়শা খাতুন (৪০), আকাশ মোল্লা (২৬), আশিক মোল্লা (২৫), কদম (৩৫), হাশেম মোল্লা (৬০), সোহেল রানা (৩০), আলমগীর (৪২), আমজাদ মোল্লা (৪৩), মিঠুন মোল্লা (২৮), আলম প্রামানিক (৪০), শাহ আলম মোল্লা (৩৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু মোল্লা (৬০), আজিদ প্রামানিক (৪৫), শাজাহান আলী (৪৫)। এরা সবাই উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের বাসিন্দা।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রউফ পান্না ও জুডিসিয়াল পেশকার বোরহান কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হন। এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হন। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিক মারা যান।

এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার ২৩ জনকে কারাগারে পাঠায় আদালত। এর আগে গত ৭ জুন এই মামলার চার আসামিকে কারাগারে পাঠায় আদালত।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!