ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সম্মান রক্ষায় দুই মেয়েকে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ৪ জুলাই ২০২৩
সম্মান রক্ষায় দুই মেয়েকে হত্যা করলেন বাবা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলায় বাবার হাতে খুন হয়েছেন দুই মেয়ে। ধারণা করা হচ্ছে, সম্মান বাঁচাতেই দুই মেয়েকে গুলি করে হত্যা করেন ওই ব্যক্তি। 

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই দুই মেয়ের বাবার নাম সায়েদ। হাভেলি নাথোওয়ালি বাসিন্দা তিনি। দুই মেয়েকে তিনি গুলি করার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার নামে প্রতি বছর বহু নারী এমন খুনের শিকার হচ্ছেন যা অনার কিলিং হিসেবে পরিচিত। দেশটিতে পরিবারের অমতে প্রেম বা বিয়ে করায় অনেক মেয়েকেই প্রাণ হারাতে হচ্ছে।

দুই মেয়েকে খুন করার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, নিহত নারীদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে সায়েদকে খুঁজছে পুলিশ।

Advertisement

চলতি সপ্তাহের শুরুতে একই ধরনের আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অনার কিলিংয়ের নামে ১২ বছর বয়সী এক ছেলের হাতে খুন হয় তার মা। গুজরানওয়ালা স্যাটেলাইট শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কিশোর তার মাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া এই ঘটনায় আরো এক নারী আহত হন। ওই কিশোর তার মাকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!