সোমবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউপির রায়গ্রাম মধ্যপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। সিরাজুল রায়গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে। মঙ্গলবার আসরের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য স্থানীয় আলীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশি গফফার মোল্যার ছেলে শান্তর সঙ্গে মহব্বতের বাকবিতণ্ডা হয়। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের বাবা সিরাজুল মোল্যা প্রতিবেশি শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হঠাৎ শান্তসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে সিরাজুলের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করেন। গুরুতর আহত সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, মঙ্গলবার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।