ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বজ্রপাতে ঝলসে গেল ৮ নারী

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ৩ জুলাই ২০২৩
রাজবাড়ীতে বজ্রপাতে ঝলসে গেল ৮ নারী
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে আটজন নারী আহত হয়েছেন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাংশা পৌরসভার মৌকুড়ী এলাকার আক্কাস আলীর স্ত্রী বিলকিস ও হেলালের স্ত্রী নাসিমা; পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মতিন মণ্ডলের স্ত্রী আকলিমা, চরঝিকড়ী গ্রামের আকিদুলের স্ত্রী আকলিমা ও সোনাইয়ের স্ত্রী রিনা; মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়ীয়া গ্রামের আজাদের স্ত্রী শিপ্রা ও নিজাম মৃধার স্ত্রী হাছিনা বেগম এবং বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজিজের স্ত্রী নাসরিন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এনামুল হক। 

Advertisement

তিনি বলেন, রোববার সন্ধ্যায় পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। পৃথক বজ্রপাতে আহত হয়ে সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত আটজন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!