ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৮, ২ জুলাই ২০২৩
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ফাইল ছবি

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। শুক্রবার মধ্যরাতে উপজেলার কদমতলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের রফিক মাস্টারের ছেলে অটোরিকশা যাত্রী রবিউল ইসলাম (৪০) এবং একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের অটোচালক সাইদুল ইসলাম (৩০)।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে ঢাকা থেকে আসা বাস লুবনা পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর অটোরিকশাটি বাসের থাক্কায় দুমড়ে-মুচড়ে যায় এবং অটোতে থাকা যাত্রী ও চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অন্যদিকে, একইদিনে শেরপুর-জামালপুর মহাসড়কের কুলুরচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন কলেজছাত্র মিশর। তিনি শেরপুর সদরের টিকারচরের দিঘলদী গ্রামের বাসিন্দা ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!