ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপে করে ফেনসিডিল ডেলিভারি, গ্রেফতার ২

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১ জুলাই ২০২৩
পিকআপে করে ফেনসিডিল ডেলিভারি, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু এবং জয়দেব দাস। 

পুলিশ জানায়, শনিবার ভোরে একটি পিকআপে করে বাবলু এবং জয়দেব দাস ফেনসিডিল ডেলিভারি দিতে আসেন। এ সময় ৮০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!