ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৩০ জুন ২০২৩
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবিতে নাঈম মিয়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‏ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নাঈম মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম মিয়া একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। নাঈম ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান। তিনি জানান, দুপুরে ভারী বর্ষণের মধ্যে বাড়ির পাশে নাঈমসহ কয়েকজন ব্র‏‏হ্মপুত্র নদে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে নাঈম আহত হন। স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!