ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিন ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে লাশ হলো রশ্মি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ৩০ জুন ২০২৩
ঈদের দিন ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে লাশ হলো রশ্মি
ফাইল ফটো

নওগাঁর আত্রাই উপজেলায় ঈদের দিন বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিহত হয়েছেন ছোট বোন রশ্মি খাতুন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বড় ভাই ফারুক হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থাউও গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশ্মি ও ফারুক হোসেন আত্রাই উপজেলার থাউও গ্ৰামের আব্দুর রাজ্জাকের সন্তান।

জানা গেছে, বিকেলে বড় ভাই ফারুক হোসেনের সঙ্গে ছোট বোন রশ্মি খাতুন মোটরসাইকেলে থেকে ঘুরতে বের হন। এ সময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের উঠতেই মোটরসাইকেলের পেছনের চাকায় রশ্মির ওড়না পেঁচিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে যান তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় রশ্মিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় আহত হন বড় ভাই ফারুক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!