ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিনে মামার বাইক নিয়ে বেরিয়ে লাশ হলেন জাকারিয়া

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ৩০ জুন ২০২৩
ঈদের দিনে মামার বাইক নিয়ে বেরিয়ে লাশ হলেন জাকারিয়া
নিহত জাকারিয়া

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঈদের দিন মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাইভেটকার চাপায় জাকারিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাড়িসর্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া উপজেলার ঘোলপাশা ইউপির রাঙ্গামাটি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ঈদের দিন দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন জাকারিয়া। বিকেলে হাড়িসর্দার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ার বাজার হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার টিপু রায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!