ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তারাকান্দায় ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৯ জুন ২০২৩
তারাকান্দায় ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ
তারাকান্দা থানা- ফাইল ফটো

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আব্দুল খালেক (৫৫) নামে এক অটোরিকশা চালকের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক ময়মনসিংহ নগরীর চাইনামোড় এলাকার আব্দুল কাদিরের ছেলে। আব্দুল খালেক তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের জানান, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আব্দুল খালেক। বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে হন তিনি। পরে ঈদের দিন সকালে পূর্বপাড়া গ্রামের একটি ডোবায় আব্দুল খালেকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

Advertisement

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!