ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় পিকআপ চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৭ জুন ২০২৩
কেন্দুয়ায় পিকআপ চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নিহত বোরহান- ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় পিকআপ চাপায় বোরহান উদ্দিন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ বাজার পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বোরহান উদ্দিন উপজেলার আরামবাগ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে এবং ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহান উদ্দিন তার এক বন্ধুসহ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার গোগ বাজার পর্যটন এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মদন থেকে কেন্দুয়ার দিকে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন (পিপিএম) জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!