মঙ্গলবার দুপুর ২টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের দরিয়াবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান আকন্দ পাকুন্দিয়া উপজেলার চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায়, আজিজুর রহমান আকন্দ কিশোরগঞ্জ সদরে বসবাস করতেন। দুপুরে তিনি মোটরসাইকেলে হোসেনপুর যাচ্ছিলেন। পথে দরিয়াবাজ এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আজিজুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা আজিজুর রহমানকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
পাকুন্দিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।