ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষ, ২ বোনসহ তিনজন নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ২৭ জুন ২০২৩
বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষ, ২ বোনসহ তিনজন নিহত
প্রতীকী ছবি

বগুড়া সদর উপজেলায় অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত দুই শিশুর বাবা এবং মা।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- সাত বছরের আশামনি এবং তিন বছরের খাদিজা। তারা আপন দুই বোন। নিহত অন্যজন হলেন- অটোচালক আমিনুল ইসলাম তোতা। তিনি বগুড়া কাহালু উপজেলার নারহট্ট গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- নিহত শিশুদের বাবা রাশেদ শেখ এবং তার স্ত্রী জোসনা। তারা কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকার বাসিন্দা। 

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই নিহত হন অটোচালক। গুরুতর আহত চারজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে আনা হয়। সেখানে দুই শিশুর মৃত্যু হয়। আর তাদের বাবা-মা চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!