ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৫, ২৭ জুন ২০২৩
ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪
ঝালকাঠি সদর থানা- ফাইল ফটো

ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা এবং বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালেদ কাজী রবিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার রাত ৯টার দিকে ঝালকাঠি শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ কাজী রবিন সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা উমর কাজীর ছেলে। রবিন মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি ঝালকাঠি সরকারি কলেজের স্নাতকের ছাত্র ছিলেন। কলেজ গেট সংলগ্ন ভাড়া বাসায় সপরিবারে থাকতেন রবিন।

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশাযাত্রী মো. বেল্লাল মোল্লা এবং বাইসাইকেল চালক মোশাররফ হোসেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা এবং বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের তিন আরোহী, রিকশার এক যাত্রী এবং বাইসাইকেল চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে রবিনের মৃত্যু হয়।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!