সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বন্ধের বিষয়ে একটি চিঠি নেপাল, ভূটান ও ভারতের পশ্চিম বঙ্গের ফুলবাড়ি সিএনএফ ব্যবসায়ীদের পাঠানো হয়েছে।
.png)
বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে ২ জুলাই ও সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ ছয়দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোমবার (৩ জুলাই) যথা সময়ে কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বাংলাবান্ধা পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।