ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গায় গভীর রাতে দুই ফ্ল্যাটে সকলের হাতমুখ বেঁধে ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ২৬ জুন ২০২৩
ভাঙ্গায় গভীর রাতে দুই ফ্ল্যাটে সকলের হাতমুখ বেঁধে ডাকাতি
ভাঙ্গায় গভীর রাতে দুই ফ্ল্যাটে সকলের হাতমুখ বেঁধে ডাকাতি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাযর চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদীতে দুটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত গভীর রাতে দুটি ফ্লাটে ঢুকে সকলের হাতমুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। 

শনিবার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে গ্রীস প্রবাসী বদিউজ্জামান ওরফে বদু শিকদারের দোতলা বাড়ির নিচতলার গ্রিল কেটে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর গৃহবধূ সোমা বেগম ও তার মায়ের হাতমুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকাসহ ৬ ভরি স্বর্ণালংকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে। এরপর তারা দোতালায় ভাড়াটিয়া মামুন চোকদারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একইভাবে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে। মামুন চোকদার মালামাল দিতে দেরি করায় তাকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। 

Advertisement

সুমা আক্তার বলেন, ১৫ থেকে ২০ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমাদের হাতমুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু নিয়ে গেছে। এ বিষয়ে আমরা থানায় অভিযোগ দায়ের কররো। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন ঈদুল আযহার সময়ে চুরি-ডাকাতিরোধে পুলিশের টহল জোরদার করা হবে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!