আটককৃতরা হলেন, মো. আরিফ হোসেন, (২৩) সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। সবাই চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দুইনলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ ডাকাত সদস্যকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, উক্ত এলাকাটি চাঁদপুর হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাতদলের সদস্যদের কাছে বিক্রি করত বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।