সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে জানা গেছে, সম্প্রতি রাজ্যের এটাওয়া শহরে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছিল। তদন্তে নেমে গত রোববার ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করতেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
তবে তদন্তকারীদের সবচেয়ে অবাক করেছে, প্রেমিকা মহিমা সিংয়ের ইচ্ছাপূরণ করতেই ওই চক্রের মূলহোতা ২২ বছরের পারস তিওয়ারি ডাকাতি করেছিলেন বলে দাবি করেছেন। পারস বাকি অপরাধীদের সংঘবদ্ধ করে অন্তত চারটি বড় ধরনের ডাকাতি করেন। তা থেকে মোট ৬০ লাখ রুপি উপহার দেন মহিমাকে।
.png)
ডাকাতির অভিযোগে গ্রেফতার বাকিরা হলেন, অমিত সোনি (২৩), রাজা (২০), জ্ঞানেশ্বর গুপ্ত (২১) এবং দেবেন্দ্র বর্মা সোনার (৩৩)।
এটাওয়ার এসএসপি সঞ্জয় কুমার জানিয়েছেন, ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৯ লাখ রুপি, ৮ লাখ রুপি দামের গহনা। এছাড়াও দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে।