ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ২৫ জুন ২০২৩
ফের কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ফের কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার (২৫ জুন) বিকেল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।

পরে ডল‌ফিন রক্ষা ক‌মি‌টির সদস্যদের খবর দেওয়া হলে তারা মৃত ডলফিনটিকে উদ্ধার ক‌রে। ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটির শরী‌রের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, রোববার শেষ বিকেলে মৃত ডলফিনটি ঢেউয়ের সঙ্গে ভেসে আসে। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিন দিন আগে মারা গেছে। ত‌বে কীভাবে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। এভাবে প্রায়ই বিভিন্ন প্রজাতির ডলফিন ও তিমিসহ সামুদ্রিক প্রাণী ভেসে আসে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত না হওয়ায় এ ঘটনার কোন প্রতিকার মিলছে না। তাই নিয়ে গবেষণা দরকার।
 
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করার পর মাটি চাপা দেওয়া হবে।

চলতি বছরে এ নিয়ে মোট চারটি মৃত ডলফিন ভেসে এসেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!