ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৫ মে ২০২৩
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ইরাবতী ডলফিন
অর্ধগলিত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র  সৈকতে ভেসে এসেছে একটি অর্ধগলিত ইরাবতী ডলফিন। ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যর ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া খসে পড়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ডলফিনটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। 

স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির জানান, রাত ১২টার দিকে মৃত ডলফিনটি জোয়ারের স্রোতে ভেসে এসে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে আটকে পড়ে। এটির মাথায় ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Advertisement

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রাতে খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার নির্দেশ দিয়েছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!