ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের ছুটিতে প্রাণ ফিরেছে কুয়াকাটায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৭, ২৩ এপ্রিল ২০২৩
ঈদের ছুটিতে প্রাণ ফিরেছে কুয়াকাটায়
ছবি: কুয়াকাটা সমুদ্র সৈকত

মাহে রমজানের দীর্ঘ একমাস পর ঈদ উৎসবে প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণের সব চেয়ে  দৃষ্টিনন্দন বেলাভূমি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের প্রথম দিন বিকেল থেকে এই পর্যটন নগরীতে আগন্তুকদের ভিড় বাড়তে শুরু করে।

তবে সমুদ্র সৈকতে আগত দর্শনার্থীদের অধিকাংশই স্থানীয় এবং আশপাশের এলাকার বলে অভিমত পর্যটন ব্যবসায়ীদের। আর ঈদ উৎসবে মাতোয়ারা আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদের খুশিতে - প্রিয় মানুষের সাথে আনন্দ উপভোগ করতে কুয়াকাটার সৈকতে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সের  হাজারো মানুষ। আগত এসব ভ্রমণ পিপাসুরা সমুদ্রে অনেকে সমুদ্রে সাতার কেটে উল্লাস করছেন, কেউ ওয়াটার বাইকে চড়ে  গভীর সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে ন। আবার অনেকে সৈকতে দাঁড়িয়ে  প্রিয়জনের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এছাড়া অনেক পর্যটকরা আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

Advertisement

এদের মধ্যে কিশোর বয়সের পর্যটকদের সংখ্যা লক্ষণীয়। তবে বেশির ভাগ পর্যটকরাই সন্ধ্যার পরপর গন্তব্য ফিরে গেলেও কিছু সংখ্যক পর্যটক আবাসিক হোটেলে অবস্থান নিয়েছেন। হোটেল ব্যবসায়ীরা বলছেন প্রচণ্ড দাবদাহ আর ঈদের প্রথম দিন থাকায় দূরের পর্যটকরা এখনো ঘর থেকে বের হননি। তাদের ভাষ্যমতে আজ (২৩ এপ্রিল) অবকাশকেন্দ্র গুলোতে এসে অবস্থান করবেন অগ্রিম বুকিং নেয়া পর্যটকরা। কথা হলো বরগুনা থেকে আসা পর্যটক শাকিল জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছেন তিনি। সকালে ঈদের নামাজ শেষে দুপুরের খাবার শেষে কজন বন্ধুকে নিয়ে কুয়াকাটায় এসেছেন।

তবে সৈকতে ঘুরে সন্ধ্যার পড়ে মাছ ফ্রাই খেয়ে বাড়ি ফিরে যাবেন তারা। ফ্রাই দোকানী আব্দুর রহিম জানান, রমজানে একমাস সবকিছু  জনশূন্য থাকলেও এবার ঈদের লম্বা ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে কুয়াকাটায়। আহ প্রথম দিন অনেকেই আসেননি। যারা এসেছেন তাদের অনেকেই বরিশাল বিভাগের বাসিন্দা। আগামী দিন থেকে আগতদের ভিড় বাড়বে। তাই আগেভাগেই সব কিছু প্রস্তুত করে রেখেছেন।

কুয়াকাটা সমুদ্রবাড়ি রিসোর্টের পরিচালক জহিরুল ইসলাম মিরন জানান, তার রিসোর্টে আজ ঈদের প্রথম দিন তিনটি রুমে পর্যটকরা অবস্থান করছেন। তবে ঈদের দ্বিতীয় দিনে সবগুলো রুম বুকিং রয়েছে। ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আজ কুয়াকাটার সৈকতে দর্শনার্থীদের সংখ্যাই বেশি। আগামী কাল থেকে পর্যটকদের ভিড় বারতে শুরু করবে। তবে তাদের সার্বিক নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর সদস্যরাও নজরদারিতে রাখবে পর্যটকদের। আশা করছি সেতু পদ্মা চালুর পর কুয়াকাটায় পর্যটকরা প্রথম এসে একটা সুন্দর ভ্রমণ করতে পারবে প্রিয়জনের সাথে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!