হুইল চেয়ারের অভাবে তারা চলাফেরা করতে পারত না। কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. দ্বীন ইসলাম নয়ন, অফিস সহকারী রাশেদুল ইসলাম রবিনসহ আরো অনেকে।
.png)
সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক বলেন, ঈদের আগে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। এ উপজেলার সব প্রতিবন্ধী ব্যক্তিকেই পর্যায়ক্রমে হুইল চেয়ার দেওয়া হবে বলেও জানান তিনি।