ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হুইল চেয়ারে প্রতিবন্ধী ডাবলুর মুখে হাসি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৩০ এপ্রিল ২০২৩
হুইল চেয়ারে প্রতিবন্ধী ডাবলুর মুখে হাসি
হুইল চেয়ারে প্রতিবন্ধী ডাবলুর মুখে হাসি -ছবি: ডেইলি বাংলাদেশ

নাম তার ডাবলু। সবাই ‘ডাবলু পাগল’ বলে ডাকেন। তিনি শারীরিক প্রতিবন্ধী। থাকেন জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে। স্টেশনে ঘুরে ঘুরে মানুষের থেকে যা সংগ্রহ করেন সেটা দিয়েই চলে তার জীবন।

গত ২৪ এপ্রিল সোমবার প্রতিদিনের মতো প্লাটফর্মে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার হুইল চেয়ারটি নেই। পরে কান্নায় ভেঙে পড়েন ডাবলু পাগল। এ নিয়ে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মেলান্দহের এক ছাত্রলীগ নেতার নজরে আসে। তারপর হুইল চেয়ার নিয়ে ডাবলু পাগলের পাশে দাঁড়ান তিনি।

চেয়ারটি পেয়ে তার হাসির যেন শেষ নেই, প্লাটফর্মের বিভিন্ন জায়গায় আপন মনে ঘুরে বেড়াচ্ছেন ডাবলু পাগল।

Advertisement

রোববার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইনসহ নেতাকর্মীরা মেলান্দহ স্টেশন এলাকায় তার কাছে পৌঁছে দেন হুইল চেয়ারটি।

ডাবলু বলেন, এক সময় আমার সবই ছিল। ছিল সুন্দর জীবন, অসুস্থ হয়ে পঙ্গু হওয়ার পর কেউ নেই। থাকার মতো কোনো ঘরবাড়িও নেই। এখন মেলান্দহ স্টেশনেই থাকি, মানুষ যা দেয় তাই খাই। চলাফেরার একমাত্র সম্বল হুইল চেয়ার। সেদিন চেয়ারটি পাশে রেখে আমি ঘুমিয়ে পড়ি। পরে কে যেন চুরি করে নিয়ে যায়।

ছাত্রলীগ নেতা মো. ইমাইল হোসাইন বলেন, ঘটনাটি জানার আমি উদ্যোগ নিয়ে চেয়ারটি ক্রয় করে তাকে দিয়েছি। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!