ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্বিতীয় স্ত্রী-সন্তানকে হত্যায় স্বামীসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২২ জুন ২০২৩
দ্বিতীয় স্ত্রী-সন্তানকে হত্যায় স্বামীসহ ২ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

চট্টগ্রামের পাহাড়তলীতে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামী ও নিহতের সতীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বারেক লক্ষীপুর জেলার রামগঞ্জ হায়দার আলী বেপারী বাড়ির মো. বদু মিয়ার ছেলে এবং লাকী বেগম আব্দুল বারেকের দ্বিতীয় স্ত্রী। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আব্দুল বারেক ও লাকী বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, স্ত্রী ও হত্যা খুনের দায়ে স্বামী ও নিহতের সতীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা কারাগারে বন্দি ছিলেন।

Advertisement

থানা ও মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে রহিমা বেগম ওরফে সুমিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আব্দুল বারেক। বিয়ের পর থেকেই আসামিরা সুমিকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন। দেড় বছর পর ওই দম্পতির ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের কিছুদিন পর থেকেই বারেকের প্রথম স্ত্রী লাকী বেগম সুমিকে গরম পানি দিয়ে হত্যার চেষ্টা করেন। এরপর সুমিকে তার বোনের বাসায় রেখে আসেন স্বামী বারেক। কিছুদিন পর সুমিকে কোনো ধরনের অত্যাচার না করার প্রতিশ্রুতি দিয়ে ফের বাড়িতে নিয়ে আসেন বারেক।

২০১১ সালের ২৫ মার্চ রাতে আসামিরা সুমিকে তার ঘরে আটকে রাখেন। এর পরদিন সুমি ও তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান আসামিরা। পুলিশ মরদেহ উদ্ধার করে আব্দুল বারেক ও তার স্ত্রী প্রথম লাকী বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত সুমির বোন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১২ সালে তদন্ত শেষে পুলিশ স্বামী ও নিহতের সতীনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!