ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় স্কুলছাত্রী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ২১ জুন ২০২৩
খুলনায় স্কুলছাত্রী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

খুলনার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলায় আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি প্রীতম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত প্রীতম রুদ্র দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার প্রভাত কুমার রুদ্রের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি বিকেলে খুলনার দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির ঐ ছাত্রী। এ ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে অপহরণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। নিখোঁজের ছয়দিন পর একই এলাকার একটি বাড়ির নিচতলার বিউটি পার্লারের বাথরুম থেকে ভুক্তভোগীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাড়ির মালিক প্রভাত কুমার রুদ্রের ছেলে প্রীতম রুদ্রকে (২৭) গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণের পর হত্যা এবং পরে মরদেহ গুম করারর দায় স্বীকার করে ২০২১ সালের ৩০ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রীতম রুদ্র। পরে ঐ মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। একই বছরের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!