ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের বাড়িতে ধর্ষণের শিকার তরুণীর অনশন, মারধর করায় বিষপান

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২২ জুন ২০২৩
প্রেমিকের বাড়িতে ধর্ষণের শিকার তরুণীর অনশন, মারধর করায় বিষপান
ফাইল ফটো

সেলিমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তরুণীর। সেই প্রেমের জেরে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন প্রেমিক। কিন্তু কথা রাখেননি প্রেমিক। বিয়ে করেছেন অন্যত্র। ফলে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে মারধর করে প্রেমিকের পরিবারের লোকজন। এতে অভিমানে বিষপান করেন ওই তরুণী। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। রংপুর মেডিকেলে চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই তরুণীর মা।  

ওই তরুণী জানান, উপজেলার পানিয়ালপুকুর পন্ডিৎপাড়া গ্রামের জব্বারের ছেলে সেলিমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তার। সেই প্রেমের জেরে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন প্রেমিক। কিন্তু কথা রাখেননি প্রেমিক। বিয়ে করেছেন অন্যত্র। ফলে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে প্রেমিকের পরিবারের লোকজন। এতে অভিমানে বিষপান করেন তিনি। 

Advertisement

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!