ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, গ্রেফতার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২১ জুন ২০২৩
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বামী মো. আব্দুল জব্বার ওরফে পঞ্চত আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পঞ্চত আলী দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা ইলিয়াস জানান, যৌতুক দাবিতে নির্যাতন করার সময় ২০১৩ সালের ২৩ জুলাই রাতে আদাবাড়িয়া বাজারপাড়া গ্রামে নিজ বাড়িতে স্ত্রী ছাপাতন নেছাকে শ্বাসরোধ করে হত্যা করেন জব্বার। পরে বাড়ির পাশের বাঁশ বাগানে স্ত্রীর লাশ ফেলে রাখেন তিনি।

Advertisement

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। মামলার বিচার শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ২১ এপ্রিল কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার রায় দেন।

রায়ের পর থেকেই র‌্যাব নজরদারি শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পলাতক আসামি পঞ্চত আলীকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!