ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় মসলার বাজারে অভিযান, জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২১ জুন ২০২৩
বগুড়ায় মসলার বাজারে অভিযান, জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ায় মসলার বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে শহরের ফতেহআলী বাজারে এ অভিযানের পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে মসলা বিক্রি করা চার প্রতিষ্ঠানকে এক হাজার ৫০০ করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেনাবেচার রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে এ অর্থদণ্ড করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানে জরিমানা করার পাশাপাশি ভেজাল মশলা বিক্রি না করতে এবং অতিরিক্ত মূল্য না নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!