ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রী-ভাই

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২০ জুন ২০২৩
পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রী-ভাই
ফাইল ফটো

পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে আরব ফকির (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও ভাই। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আরব ফকির ঐ গ্রামের মৃত বাহার ফকিরের ছেলে। এ ঘটনায় আরব ফকিরের স্ত্রী নাজমা খাতুন (৪০) ও তার ভাই মিজান ফকির (৫৫) গুরুতর আহত হয়েছেন।

বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম জানান, তারা বাড়ির পাশে তিল শুকাচ্ছিলেন। পরে হালকা বৃষ্টি শুরু হলে ঘর থেকে ছাতা নিয়ে তারা তিল উঠাতে থাকেন। এ সময় হঠাৎ বজ্রপাতে আরব ফকির ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী ও ভাই অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যান।

Advertisement

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!