ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে নিথর যুবক

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৯ জুন ২০২৩
পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে নিথর যুবক
বজ্রপাত- ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাত বারুকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরজু মিয়া একই গ্রামের আব্দুল হাইর ছেলে।

স্থানীয়রা জানান, সকালের দিকে বৃষ্টি শুরু হলে আরজু মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। আরজু মিয়াকে উদ্ধার করে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, এ ঘটনায় থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!