মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রউফ একই গ্রামের আব্দুল গফুর সানার ছেলে। আহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) এবং সোহরাব হোসেন (৫৫)।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আব্দুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে আব্দুর রউফের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
.png)
কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।