ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৩৫, ১৯ জুন ২০২৩
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ফটো

পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী নামে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ আলী একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পাথর ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, রোববার রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে যান ইউসুফ আলী। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসককে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নসাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!