ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১৯ জুন ২০২৩
বিয়ের প্রলোভনে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন যুবক
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে সদর মডেল থানায় মামলা করেছে এক কিশোরী। সোমবার সকালে তিলপ নামে এক যুবককে আসামি করে এ মামলাটি দায়ের করে।

অভিযুক্ত তিলপ সদর উপজেলার উত্তর মসিবন্ধ এলাকার হারুন দেওয়ানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরী শহরের একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। এক সঙ্গে কাজ করার সুবাদে দুই জনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ কারণে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেন তিলপ। এখন বিয়ের কথা বলায় টালবাহানা করেন ওই যুবক।

Advertisement

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই রুপন জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!