ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাঁটু গেড়ে ফাঁসিতে ঝুলল যুবক!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১৯ জুন ২০২৩
হাঁটু গেড়ে ফাঁসিতে ঝুলল যুবক!
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে হাঁটু গাড়া ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আসাদুল্লাহ উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, রোববার রাতের কোনো এক সময় তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের গাজী সেলিমের বাড়ির পেছনের জঙ্গলে গলায় গামছা বেঁধে ফাঁস নেন। সকালে স্থানীয়রা কাজের প্রয়োজনে বাড়ির পেছনে গিয়ে দেখতে পান এক ব্যক্তি হাঁটু গেড়ে বাঁশে গামছা বেঁধে ফাঁসিতে ঝুলছে। সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা দেখতে আসেন।

Advertisement

হালিউড়া গ্রামের ইসমাইল হোসেন বলেন, যতটুকু জানতে পেরেছি তিনি বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

কাদিরপুর ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, আমাকে সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে আমি পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!