রোববার ভোরে উপজেলা সদরের কাজিয়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- দিদারুল ইসলাম দিদার (২০), জুনায়েদ আল হাবিব (১৯) এবং শাহাদাত হোসেন (২০)। এদের মধ্যে দুজন ফুলপুর ডিগ্রি কলেজ এবং একজন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
.png)
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কাজিয়াকান্দা এলাকায় একটি ভাড়া বাসায় তল্লাশি চালানোর সময় ১০টি লাল স্কচটেপ ও ৮টি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ১৮টি ককটেল ছাড়াও প্লাস্টিক বক্স, ম্যাচের বারুদ, চাকু, প্লাস ও স্কচটেপ উদ্ধার করা হয়।
এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। জব্দ করা ককটেলগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং এগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, তারা মাসখানেক আগে দেবল সরকারের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়েছিল। কী উদ্দেশ্যে এগুলো বানানো হয়েছে এবং গ্রেফতাররা কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা, এ ব্যাপারে তদন্ত চলছে।