মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত জিহাদ ওই এলাকার মহিদুর ইসলামের ছেলে মো. জিহাদ। তিনি আশরাফ গ্রুপের সদস্য বলে জানা গেছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসগর আলী।
.png)
তিনি বলেন, রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের মেথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর নিমতলায় এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে রাস্তার পাশ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে মো. জিহাদকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানান, দুই গ্রুপের ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে কেন্দ্র করে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের আশরাফ গ্রুপের ফাহান নামে এক যুবকের ফেসবুক পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দিয়েছিল আকাশ গ্রুপের আকাশ। এতে আশরাফ গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।