রোববার রাত পৌনে ১২টার দিকে সুন্দরপুর ইউপির কালিনগর বাবলাবোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ওই গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মনিরুল। এ সময় একটি ককটেল ফাটিয়ে তার গতিরোধ করা হয়। পরে সাইকেল থেকে নামতেই তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা রক্তাক্ত অবস্থায় মনিরুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী।
তিনি জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।