ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে গাঁজাসহ নারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ১৮ জুন ২০২৩
নোয়াখালীতে গাঁজাসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জাহানারা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহানারা বেগম একই এলাকায় আবদুল হকের স্ত্রী।

জানা যায়, দুপুরে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার জাহানারা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় তার বাসা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।   

Advertisement

জেলা ডিবি পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!