এর আগে শনিবার রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার আব্দুল আলীম মোল্লা (৩২), একই জেলার রুহুল আমিন মোল্লা(৩৪) ও নুর আলম (২৪)।
.png)
জানা যায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তা এলাকায় অভিযান চালান চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন ও এএআই তসলিমসহ সংঙ্গীয় সদস্যরা। এ সময় একটি ট্রাকে অভিযান চালান তারা। পরে ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।