ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মতলবে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১ 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১৭ জুন ২০২৩
মতলবে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১ 
নিহতের স্বজনের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির বাহাদুরপুর গ্রামে দুই গ্রুপের গোলাগুলিতে ১ জন নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল বেপারীর ছেলে। আহত ইমরান তার ছেলে এবং জহির কবিরাজ একই গ্রামের মনু কবিরাজের ছেলে। এছাড়াও আরো অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার বিকেল ৩ টার দিকে দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয় তিনজন। পরে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

Advertisement

এদিকে গুরুতর আহত ইমরান বেপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিগমা রশিদ জানান, গুরুতর আহত মোবারক হোসেনকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। বাকী আহত দুইজনকে ঢাকায় রেফার করা হয়।

এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, মতলব সার্কেল ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনকে একাধিকবার ফোন দেয়া হয়। ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!