নিহত রিয়াদ হোসেন দিনাজপুরের ফুলপুর থানার বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি মিরপুর প্রাইম ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার আব্দুস ছালামের বাড়ির পাশে বনের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তার পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র থেকে তার নাম ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ বিভিন্ন উপায়ে জানতে পারে, তিনি মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র। গত চারদিন আগে তিনি নিখোঁজ হন।
.png)
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, মৃত্যুর ঘটনাটি বেশ কয়েকদিন ঘটেছে, এ কারণে লাশে পচন ধরেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহতের চাচা মাহফুজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।