ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কয়েলের আগুনে পুড়লো স্বপ্নের খামার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১৫ জুন ২০২৩
কয়েলের আগুনে পুড়লো স্বপ্নের খামার
ছবি: ডেইলি বাংলাদেশ

কয়েল জ্বালিয়েছিলেন খামারের পশুগুলোকে মশা থেকে সুরক্ষা দিতে। কিন্তু সেই কয়েলের আগুনেই জ্বললো স্বপ্নের খামার। আগুনে পুড়ে মারা গেলো ১ টি ষাঁড়। গুরুতর আহত হয়েছে আরো ২ টি ষাঁড়, ২ টি গাভী, বাছুর ও ১ টি  ছাগল।

বুধবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউপির বেড়েরবাড়ি গ্রামের এ দুর্ঘটনা ঘটে। এতে আবুল হোসেন নামে ওই খামারি শেষ সম্বলটুকু হারাতে বসেছেন। আগুনে তার কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খামারি কৃষক আবুল হোসেন জানান, বুধবার রাত আড়াইটার দিকে তার খামারে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে খামারে রাখা দুটি গাভী, দুটি এড়ে ষাঁড় ও একটি বাচুর, একটি ছাগল পুড়ে গুরুতর আহত হয়। এর মধ্যে ১টি ষাঁড় মারা গেছে। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তিনি আরো বলেন, স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ির পাশে সেমি পাঁকা টিনের ঘরে পারিবারিক খামার গড়ে তুলেছিলাম। কয়েলের আগুনে সর্বনাশ হয়ে গেল।

উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ৭০ হাজার টাকা দামের ১টি ষাঁড় গরু মারা গেছে। আহত গরু-ছাগলের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ১টি গরু শঙ্কাজনক অবস্থায় আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!