ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১৫ জুন ২০২৩
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
ফাইল ফটো

সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী ও দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাসান আহমদ জানান, সকালে মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।

Advertisement

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, বৃহস্পতিবার সকালে হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। বজ্রপাতে তাদের শরীর পুড়ে গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!