ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে মিলল ফুটফুটে নবজাতক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২, ১৫ জুন ২০২৩
মসজিদে মিলল ফুটফুটে নবজাতক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল নগরীর একটি মসজিদের দোতলা থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরিচয়বিহীন ঐ শিশুটিকে বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানা হেফাজতে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

জানা গেছে, গত ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। এরপর তিনি শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু কারো সাক্ষাৎ পাননি তিনি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে যান।

Advertisement

রফিকুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারের পরপরই আমি থানায় অবগত করি। তাদের পরামর্শেই বুধবার দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি দত্তক নিতে চাই।

তবে শিশুটিকে এই মুহূর্তে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই নিশাত। তিনি বলেন, এখন থানার নারী পুলিশ সদস্যরা শিশুটির দেখভাল করছেন।

শিশুটির দত্তক নেয়ার বিষয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা ইচ্ছে করলেই শিশুটিকে যে কাউকে দিতে পারি না। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালন-পালনের জন্য নিতে চান, সেজন্য তাকেও নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদফতর ও আদালতের মাধ্যমে নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!