বুধবার বিকেল ৪টায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ১০ শর্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতান আনুষ্ঠিকভাবে নবজাতক (৪ দিন বয়সী) শিশুটিকে দত্তক পরিবারের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লাবনী আক্তার, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
.png)
এর আগে, এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, গত ১১ জুন রোববার দুপুর সাড়ে ১১টার দিকে ভারসাম্যহীন ভরঘুরে আসমা বেগম উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে মোস্তফা মোল্লার বাড়িতে একটি ফুটফুটে মেয়ে সন্তান প্রসব করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবজাতক শিশু ও তার মাকে নিশানবাড়িয়া থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে এনে ভর্তি করা হয়। মা ও সন্তান দু’জনই সুস্থ থাকায় ৪ দিন পরে ওই শিশুটিকে দত্তক দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, নবজাতক কন্যা শিশুটির লালন-পালন ও সার্বিক নিরাপত্তার নিশ্চিতকরণে ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ১ লাখ টাকার বন্ড প্রদান ১০ শতাংশ জমি ও শিশুর নামে ২ লাখ টাকা শিক্ষা বীমাসহ ১০ শর্ত সাপেক্ষে দত্তক নিয়েছে রানী বেগমের পরিবার। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।